বাংলাদেশের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দারুণ লড়াই করছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার পথে এগোচ্ছে প্রোটিয়ারা। তবে সেই পথে বাঁধা হয়ে দাঁড়ালেন হাসান মাহমুদ। এই টাইগার পেসারের দুর্দান্ত বোলিংয়ে কিছুটা স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছে সফরকারীরা। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনো ১১৩ রান পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দিনের শুরুতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারে পেসার হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার এইডেন মার্করাম। ৮ বলে ৪ রান করেন তিনি। মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর আর কোনো বিপদ হতে দেননি মার্কস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন এই দুই ব্যাটার। তাদের দৃঢ়তায় বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। দুই জনের জুটি থেকে আসে ২০২ রান। ওয়ানডে স্ট্রাইলে খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যাকারম্যান। যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শতরান পূর্ণ করতে এই প্রোটিয়া ব্যাটার খেলেছেন মাত্র ১২৫ বল। তিন অঙ্কের সংখ্যা স্পর্শ করার পর টাইগার বোলারদের উপর আরও চড়াও হন তিনি।
অ্যাকারম্যান সেঞ্চুরি তুলে নিলেও ৮৩ রানে থামেন জুবায়ের হামজা। মমিনুল হকের ঘূর্ণিতে পরাস্ত হন তিনি। ফিরেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। তবে অন্য প্রান্ত আগলে রেখে অ্যাকারম্যান খেলেন ১৬৪ বলে ১৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসের ৫৫ তম ওভারে হাসান মাহমুদের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। যা এই ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান।
এরপর হাসানই আবারও প্রোটিয়া শিবিরে আঘাত হেনেছে। মাত্র দুই রান করা ম্যাথিউ ব্রিটজকেকে ফেরান তিনি। তুলে নেন ম্যাচে নিজের তৃতীয় উইকেট। তাতে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। গতকাল বল হাতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মেহেদী হাসান মিরাজ। ১৬ ওভার হাত ঘুরিয়ে খরচা করেছেন ১০১ রান। শিকার করতে পারেননি একটি উইকেটও।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। এ ছাড়া লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান। লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ ছাড়া গত ১৭ বছরে এই প্রথমবার কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করেছে।