যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য মঙ্গলবার (১৭ নভেম্বর) জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। এর আগে গত জুনে দেশটির মধ্যস্থতায় একটি সমঝোতা হয়েছিল। এর ফলে দুই পক্ষের মধ্যে কিছু সময়ের জন্য লড়াই বন্ধ থাকে। তবে চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলে ওয়াশিংটন ও তেহরান সমঝোতা থেকে সরে আসায় সেই যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হয়নি।
এরপর থেকেই যুদ্ধবিরতি পুনর্বহাল এবং সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার ও পাকিস্তান।