নাশকতাসহ বিভিন্ন মামলায় নরসিংদী-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়। এসআরবি এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার সকালে সাবেক প্রতিমন্ত্রীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, উনি (হিরু) আমাদের কাছে আছেন।
জানা যায়, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয় এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।