কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতা কুক্ষিতগত করে গণতন্ত্রপ্রিয় জনগণকে হত্যা, গুম, খুন করেছে। জুলাই আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কিন্তু গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পাশের দেশে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষকে জেগে উঠতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভার মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এ সব কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান, সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুম। এতে আরও বক্তব্য দেন জেলার সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, যুবদল নেতা তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, ফজলুল হক বেলায়েতী, সুরুজ্জামান, খুররম চৌধুরী লিটন, ইসতিয়াক আহম্মেদ ফারুক, তাজুল ইসলাম, মন্জু মোল্লা।
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, আওয়ামী লীগের যেকোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করছে। আমাদের একটাই চাওয়া আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা,গনতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।