ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান রো খান্না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের মধ্যে যুদ্ধ নিয়ে মতপার্থক্যের খবরের মধ্যেই এ আহ্বান জানালেন তিনি। সম্প্রতি ভ্যান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। ভ্যান্সের দাবি, ইরান সংঘাতের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টিকে রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রো খান্না বলেন, ‘ইরানের যুদ্ধ বন্ধে আমাদের সঙ্গে কাজ করার জন্য এখনই কংগ্রেসে আসার উপযুক্ত সময়।’
তিনি ভ্যান্সকে আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনায় বসে সংঘাত অবসানে কাজ করার আহ্বান জানান।