ময়মনসিংহর নান্দাইল উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ রফিকুল ইসলাম নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিক ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পরপরই পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয় গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে খবর পেয়ে নাদাইল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত রফিকুল ত্রিশাল উপজলার বইলর ইউনিয়নের ওয়াদ্দরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদাইল চৌরাস্তা থেকে সাতজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাছিল। মহাসড়কের ভাটিসাভার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক (কিশোরগঞ্জগামী) একটি পিকআপ দ্রুত গতিতে অন্য একটি যানকে ওভারটেক করত গিয়ে অটারিকশাটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক রফিকুল ইসলাম মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন, নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম, দশালিয়া গ্রামের হৃদয় মিয়া, গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া ও তার শিশুপুত্র আলভি, নেত্রকোনার কদুয়া উপজলার গগদা ইউনিয়নর মোস্তফার ছেলে ইমন মিয়া, ঈশ্বরগঞ্জ উপজলার সরিষ্যা ইউনিয়নর রুহুল আমিন এবং সুনামগঞ্জর ধর্মপাশা উপজলার জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বিশাল, সিরাজুল ইসলাম ও হাবিব মিয়া জানান, পিকআপ ভ্যানটির বেপরোয়া ওভারটেকিং চেষ্টার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ কর থানায় নেওয়া হয়েছে। পলাতক পিকআপ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।