ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চৌদ্দগোষ্ঠীসহ পালিয়ে গেছেন এবং তার ফাঁসির রায় কার্যকর করতে সরকার প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জগন্নাথপুর থানার নতুন ভবন উদ্বোধন এবং কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম কয়ছর আহমদ বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। যে পালিয়ে যায়, সে আর ফিরে আসে না—এটি কেবল রাজনৈতিক স্টান্টবাজি। তিনি দাবি করেন, শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের দেশে ফেরার কথা বলাটা ভাঁওতাবাজি। তবে সরকার তাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান এই সংসদ সদস্য।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, বাংলার মাটিতে তাদের বিচার হবে এবং দেশের মানুষ এসব অপরাধের বিচার চায়।