প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তারেক রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ছবির ক্যাপশনে ইশরাক লেখেন, ‘শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান।’
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। আজ তার ৬২তম জন্মদিন। এ উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে অবস্থিত একটি দাখিল মাদরাসা ও এতিমখানায় এ দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।