'মাশরাফির নির্দেশে দুই বিএনপি নেতা খুন', দ্রুত গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের

নড়াইলে বিএনপির দুই নেতাকে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনায় মাশরাফিকে দায়ী করে তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার  (২০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, তাকে দ্রুত গ্রেফতার করুন।

উক্ত সমাবেশে সভািপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।