ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান।
রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে মো. জিয়াদুর রহমানকে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি গাজীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর বর্তমান পদের (গাজীপুর) দায়িত্বভার অর্পন করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তাছাড়া জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।