নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে সেখান থেকে সিএনজিযোগে নেত্রকোণার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুপুর দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে সিএনজিচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে সিএনজিতে থাকা জুলাই যোদ্ধা আব্দুল বারেক মারামারি ধামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুত্বর আহত হন তিনি। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।