ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১৮ সালে বিকাশ পান্ডে (বিকাশ সংকৃত্যায়ন নামেও পরিচিত) তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন।

বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এ পরোয়ানা জারি করেন। বিকাশ সংস্কৃতিয়ান ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে এ মামলা করেছিলেন।

মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, গত ৩১ অক্টোবর আদালত ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিলেন।

গত ১৭ অক্টোবর আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মী দেখেন, ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ। এরপরই তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। এ ছাড়া হরিয়ানার গুরুগ্রামে ধ্রুব রাঠির ঠিকানায় নতুন করে সমনও পাঠানো হয়েছিল।

ধ্রুব রাঠির আইনজীবী আদালতে জানিয়েছেন, রাঠি সাধারণত অস্ট্রিয়াতে থাকেন এবং দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে ভারতে এসেছিলেন।

আদালত উল্লেখ করেছে, ধ্রুব রাঠিকে প্রথমবার ২০১৯ সালের জুলাই মাসে সমন পাঠানো হয়েছিল।

২০১৮ সালে ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পান্ডের বিরুদ্ধে একটি ভিডিও আপলোড করেন। এরপর বিকাশ পান্ডে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।