বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, সমগ্র জীবন দিয়ে বঙ্গবন্ধু এদেশের মানুষকে ভালোবেসেছেন এবং তাদের কল্যাণে কাজ করে গেছেন। মানুষের প্রতি এই অগাধ ভালোবাসাই তার পুরো ব্যক্তিত্ব এবং রুচিবোধকে করেছে একজন শিল্পীর মতই নান্দনিক। আমাদের সংস্কৃতি গবেষক ও বিশেষজ্ঞদের উচিত বঙ্গবন্ধুর নান্দনিক ভাবনা গুলো নিয়ে সুনির্দিষ্ট গবেষণা ও চর্চার উদ্যোগ নেওয়া, যাতে নান্দনিক বঙ্গবন্ধুকে তরুণ প্রজন্মের মনে গেঁথে দেওয়া যায়।
শনিবার উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে আয়োজিত ‘নান্দনিক বঙ্গবন্ধু’ শীর্ষক জন-বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ বক্তৃতায় স্বেচ্ছাসেবা সংগঠন ড্রিম ডিভাইজার ও ইংলিশ অলিম্পিয়াডের সদস্যসহ তিন শতাধিক তরুণ সংগঠক/এক্টিভিস্ট উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তন চায় যুক্তরাষ্ট্র: মিলার
ড. আতিউর আরও বলেন, নিজের দেশের মানুষের প্রতি তার অশেষ ভালোবাসা বঙ্গবন্ধুকে আপোষহীন সংগ্রামের শক্তি যুগিয়েছে। মানবতার প্রতি তার প্রতিশ্রুতির কারণে তিনি ক্রমান্বয়ে বিশ্বনেতায় পরিণত হয়েছেন। অত্যাচারী পাকিস্তানি কর্তৃপক্ষের থাবা থেকে নিজ দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনার দৃঢ় প্রত্যয়ের কারণে যুব সমাজসহ দেশের আপামর জনগণের অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ইত্তেফাক/অনি