সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭৫ বছরের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো  ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী এবং মা হিসেবে বিশ্বসুন্দরী হওয়ার অনন্য রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী এই তরুণী। তবে এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহির যাত্রা থেমে গেছে সেরা ৩০-এর আগেই।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলিজিয়ামে বসেছিল এবারের জমকালো গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে নিজ দেশের দর্শকদের উচ্ছ্বাসের মাঝে সেরার মুকুট পরেন জেনিফার। আসরের বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তার মাথায় হীরাখচিত মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ পরিয়ে দেন।

730473848_1539069097887134_1335023704499847810_n

দীর্ঘ সাত দশক মিস ইউনিভার্সে বিবাহিত বা মায়েদের অংশগ্রহণের সুযোগ ছিল না। ২০২৩ সালে নিয়মে পরিবর্তন আনার পর প্রথম কোনো জননী মূল মুকুট জয় করলেন। এছাড়া ২০০৬ সালের পর ষষ্ঠ পুয়ের্তো রিকান হিসেবে নিজ দেশে মুকুট ফিরিয়ে আনলেন জেনিফার।

729375609_1481679827334258_8638190471759992037_n

জাতীয় পর্যায়ে নাম লেখানোর আগে জীবনে কখনো কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি জেনিফার। কেবল কৌতূহলবশত চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম র‍্যাম্পে হাঁটেন এবং কয়েক মাসের ব্যবধানে বিশ্বজয় করেন। ১৯৯৮ সালে পুয়ের্তো রিকোয় জন্ম নেওয়া জেনিফারের স্বামী ইয়ান কার্লোস মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট। এই দম্পতির পেনেলোপে নামে ৭ বছরের এক কন্যাসন্তান রয়েছে। মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী জেনিফার পেশাগত জীবনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

927673720_1602577775249934_8080529739176430627_n

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। শীর্ষ পাঁচে আরও ছিলেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি (চতুর্থ) এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন (পঞ্চম)। মিস ইউনিভার্সের পরবর্তী আসর ২০২৭ সালে কোস্টারিকায় অনুষ্ঠিত হবে।বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

এদিকে, আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ফিনালে শুরুর এক ঘণ্টা আগেও দর্শক ভোটে (পিপলস চয়েজ) শীর্ষে ছিলেন। তবে শেষ মুহূর্তে ইকুয়েডরের প্রতিযোগী এগিয়ে যাওয়ায় সেরা ৩০-এ জায়গা হারান তিনি।