ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া

বাংলাদেশে এসেছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ঢাকায় পৌঁছানোর খবর জানিয়েছেন তিনি।

পোস্টে ওটিলিয়া লিখেছেন, হ্যালো ঢাকা! নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমার সব ভক্তের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সবাইকে অনেক ভালোবাসা। শিগগিরই দেখা হবে।

৩৪ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। এর আগেও, ২০২২ সালের জুলাই মাসে ঢাকায় এসেছিলেন রোমানিয়ার জনপ্রিয় এই গায়িকা।