হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃ’ত্যু, আক্রান্ত ১১০৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৬৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১০৯ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগেও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ ছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫।