ভারতকে পাত্তাই দিল না শ্রীলঙ্কা, দাপুটে জয়ে ফাইনালে

শ্রীলঙ্কা ‘এ’ দলের দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত। সেমিফাইনালে ভারতীয় বোলারদের রীতিমতো পাত্তাই দেননি লঙ্কান ব্যাটাররা। ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করতে হলো ভারতকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। চার ব্যাটসম্যান অর্ধশতরান করেন।

টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে এবং সিনেত জয়বর্ধনের জোড়া সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা মিলে ঝড়ের বেগে রান তুলতে শুরু করেন। দুই জনের ওপেনিং জুটিতে ৮০ রান উঠে যায়। এরপর আউট হয় বৈভব। ৪টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪০ রান করেছিল বৈভব।