পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বকে হিটলারের সঙ্গে বন্ধুত্ব হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেলেনস্কি বলেন, ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন, যা তার কাছে আশ্চর্যজনক লেগেছে।

জেলেনস্কি বলেন, পুতিন একজন আগ্রাসনকারী… একজন খুনি। তিনি বন্ধু হতে পারেন না। ট্রাম্প তাকে বন্ধু হিসেবে অভিহিত করেছেন। বিষয়টি এমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু হিসেবে ডাকছেন। না হিটলার কোনো বন্ধু নন।

গত সপ্তাহে চীনের সাংহাইয়ে একটি সম্মেলনে সরাসরি দেখা করেন ট্রাম্প এবং পুতিন। এরপর সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প তাদের একটি ছবি প্রকাশ করেন। সেখানে পুতিনকে ‘আমার বন্ধু’ হিসেবে অভিহিত করেন তিনি। ওই ছবিতে দুজনকে করমর্দন করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জেলেনস্কির বেশ ভালো সম্পর্ক ছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা শুরু করেন। এরমধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সবার সামনে জেলেনস্কিকে ধমকান ও ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

সম্প্রতি ট্রাম্প জেলেনস্কির সমালোচনা করেছেন রাশিয়ার তেল পরিশোধনাগারগুলোতে হামলার কারণে। তিনি বলেছেন, ইউক্রেনের এসব হামলার কারণে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এ সময় তিনি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধের হুমকিও দেন।

সূত্র: রয়টার্স