ঈদের পরে শহর থাকে কয়েকটা দিন ফাঁকা
ঢাকাবাসীর ভাগ্যে জোটে অন্যরকম ঢাকা।
মাংস খেতে ভাল্লাগে না। খুব অরুচি বিফে
কেজি দশেক মাংস আরও মজুদ আছে ডিপে।
ঈদের পরে সৌদি থেকে ফেরে হজের ফ্লাইট
ঈদের পরে পকেট ফাঁকা, হয় হালুয়া টাইট।
চাকরিজীবী ফেরেন ঢাকায়, সয়ে পথের ক্লেশ
জ্যামজটে ফের যায় রে পাওয়া ঢাকার আসল টেশ!
ঈদের ছুটি আনলিমিটেড ব্যাপার এমন তো না
ঈদের পরে স্কুল খুলে যায়, আবার পড়াশোনা।
ঈদের পরে আসতে পারে আন্দোলনের ডাক
কোন ঈদে তা কালকে বলি? আজকে না হয় থাক!