হামে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ১৫ জন

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

গত ২৪ ঘণ্টার হিসাবে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ সময়ে হামজনিত উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।