বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে, শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে ফ্যাসিবাদের পতিত সরকার একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এটাকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলা যায় না। সেটা বিশ্বের আমাদের সকল ডেভেলপমেন্ট পার্টনাররা ভালোভাবেই বোঝে। বাংলাদেশের কারও সাথে শত্রুতা নেই উল্লেখ করে যুক্তরাষ্ট্র-ভারত-পাকিস্তানসহ সব দেশের সাথে সম্পর্ক অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অন্যদিকে, মালয়েশিয়ায় চলমান ‘রাজনৈতিক অস্থিরতার’ কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর বাতিল হয়েছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ।
তিনি বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসার অবশ্যই একটি আসার একটা ডেট ছিল, কিন্তু ওনাদের মালয়েশিয়াতেই উনাদের ইন্টারনাল পলিটিকাল একটা টার্ময়েল চলছে। উনি শুধু বাংলাদেশ না, উনার বাংলাদেশের পরে থাইল্যান্ড সফর করার কথা ছিল। তো সেই কারণে উনার সফরটা বাতিল হয়েছে বলে মালয়েশিয়ার ফরেন অফিস থেকেও আমাদেরকে একই কথা জানিয়েছে।