কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) রাজধানীতে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, সন্ত্রাস ও পরিকল্পিত সহিংসতার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক, ঢাকা জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মোরাদ। অনুষ্ঠানটি সমন্বয় করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাসুম, সাবেক সহ-সভাপতি তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল এবং ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন সাজ্জাদসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।