সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেপ্তার

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খুলশী থানার ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় ডা. সেলিম চৌধুরীর সম্পৃক্ততা থাকতে পারে।

ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।