রাষ্ট্রীয় মর্যাদায় নরেন্দ্র মোদির মন্ত্রীসভার সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লিতে যমুনা নদীর নিগমবোধ ঘাটে রবিবার বিকেলে হয় শেষকৃত্য। এদিন সকাল সকাল ১১টার দিকে নিজ বাসভবন থেকে মরদেহ রাখা হয় দিল্লির বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখান থেকে ৮ কিলোমিটার দূরে মরদেহ নিয়ে বিজেপির নেতাকর্মীরা নিগমবোধ ঘাটে যান।
নিগমবোধ ঘাটে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এ সময় দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজওয়াল ও উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়াও সেখানে উপস্থিত ছিলেন।
কিডনির সমস্যায় দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শনিবার মাত্র ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির এই প্রবীণ নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাহরাইন সফরে। এই দুঃসংবাদ পাওয়ার পরেই গতকাল তিনি বলেন, ‘এটা ভাবতেই পারছি না, আমি যখন এত দূরে তখনই আমার বন্ধুকে হারাতে হল। দিন কয়েক আগে আমি আমার বোন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে হারিয়েছিলাম। আজ হারালাম আমার বন্ধুকে।’
আরও পড়ুন : বাংলাদেশের দাপটে অসহায় শ্রীলঙ্কা
এদিকে গতকাল জেটলির বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন কংগ্রেসের মতিলাল ভোরা, এনসিপি-র শারদ পওয়ার ও প্রফুল্ল পটেল, আরজেডি-র অজিত সিংহ এবং তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু।
ইত্তেফাক/কেআই