৩৪তম বিসিএসের সাধারন শিক্ষা ক্যাডারে কমিটি ঘোষণা

৩৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরাম গঠনের লক্ষ্যে শুক্রবার বিকাল ৩টায় নায়েম ক্যাফেটেরিয়ায় উত্তম কুমার দাসের সভাপতিত্বে এবং মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংখ্যাগরিষ্ঠের সম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয়। সভায় মো. কাজী সালাহ উদ্দিনকে সভাপতি এবং জান্নাতুল বুশরাকে সাধারণ সম্পাদক করা হয়। 

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার দাস, সহ-সভাপতি কল্পনা সরকার, যুগ্ম সম্পাদক মানিক গোলদার, সাংগঠনিক সম্পাদক পলাশ চক্রবর্তী, মো. আবদুছ ছালাম, মো. আতিকুর রহমান (মুন্সীগঞ্জ), কাজী বোরহান উদ্দীন, সায়েম হাসান ও বিএম সোহেল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক প্রশান্ত কুমার দাস, কোষাধ্যক্ষ সাজেদুল আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা। 

সদস্যরা হলেন- আবদুল্লাহ আল রাফিন, নুরুল আমিন, কৃষ্ণপদ ঢালী। পূর্ণাঙ্গ কমিটি খুব দ্রুত ঘোষণা করা হবে।

ইত্তেফাক/জেডএইচ