আ না র স ই লি শ
উপকরণ :ইলিশ মাছ ১টি (বড়), আনারস ১টি, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, আদাবাটা ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, ধনে গুঁড়া সিকি চা চামচ, ভাজা মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো, তেল আধা কাপ, কাঁচামরিচ ফালি ৩/৪টি, লেবুর রস ১ চা চামচ।
প্রণালি :ইলিশ মাছের লেজ ও মাথা বাদে টুকরা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে তেল দিয়ে গরম হলে সব বাটা ও গুঁড়া মসলা ও সামান্য পানি দিয়ে কষিয়ে কিছুক্ষণ পর মাছগুলো তাতে বিছিয়ে দিন। এবার লবণ ও ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। মাছের ঝোল প্রায় শুকিয়ে এলে কাঁচামরিচ দিন। ৪/৫ মিনিট পর মাছ তেলের উপরে উঠে এলে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে নিন। এরপর পোলাও কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ম সু রে র ডা ল ও পুঁ ই শা কে র চ চ্চ ড়ি
উপকরণ :মসুরের ডাল ১ কাপ, পুঁই শাক আধা কেজি, পেঁয়াজ কুচি ৪টি, রসুন কুচি ১টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ বা ইচ্ছামতো, ধনে গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৫/৬টি, তেল ৩ টেবিল চামচ, আলু মোটা কুচি আধা কাপ, লবণ পরিমাণমতো।
প্রণালি :ডাল ভিজিয়ে রেখে ধুয়ে নিন। পুঁইশাক ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিন। বাদামি হলে সব গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে কষানোর পর ভিজিয়ে রাখা ডাল দিয়ে আবার কষিয়ে লবণ ও ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ডাল কিছুটা সিদ্ধ হয়ে এলে আলু ও পুঁইশাক দিয়ে নেড়েচেড়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। আলু, ডাল ও শাক সিদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে নিন।