চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে প্রায় ৮৯লাখ টাকা ব্যয়ে একটি প্রাথমিক বিদ্যালয় ও সদর ইউনিয়নের সরবান্দিয়া ৩২০মি: একটি এইচবিবি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে গোলাপবাগ তারার মেলা স:প্রা: বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট দোতলা নতুন ভবন ও সরবান্দিয়া হাউজ অব সোরহাব মোল্যা টু হাউজ অব কুটি শেখের বাড়ি পর্যন্ত একটি রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন (ভিপি মুসা), উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, হাজিগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ কবিরুল আলম ব্যাপারী, প্রধান শিক্ষক মোঃ মোজাহার হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একইদিন উপজেলার চর সুলতানপুর কাপালি পাড়া দূর্গা মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন নিক্সন চৌধুরী।
ইত্তেফাক/আরকেজি