দৌলতপুরে একটি গ্রামে ৩৮ ডেঙ্গু রোগী

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামে ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা দৌলতপুর পার্শ্ববর্তী মিরপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ অরবিন্দু পাল জানান, দাড়েরপাড়া গ্রামে ৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন পার্শ্ববর্তী মিরপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

আরও পড়ুন: কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবে জাতীয় কবির মৃত্যুবাষিকী পালিত

তিনি আরও জানান, দৌলতপুর হাসপাতালে ডেঙ্গু কর্ণার চালু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, ডেঙ্গু রোগ ও এডিস মশা নিয়ন্ত্রণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

ইত্তেফাক/নূহু