সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, ঢামেকে চিকিৎসাধীন

রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগে সন্তানকে বিষ খাইয়ে মা আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, স্বামীবাগ শক্তিঔষধালয় গেট সংলগ্ন একটি বাসায় পারিবারিক কলহের জেরে মা সোনিয়া বেগম (২৫) তার কন্যা জান্নাতসহ (০১) বিষপান (কেরি ট্যাবলেট) করে আত্মহত্যার চেষ্টা করেন। 

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে স্বামী আনোয়ার হোসেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। 

চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাত (০১) শিশু বিভাগের ২১০ নং ওয়ার্ডে ৯টায় মারা যায়। সোনিয়া চিকিৎসাধীন আছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

আনোয়ার হোসেন জানান, সোনিয়া ভোরে নিজে ও মেয়ে জান্নাতকে বিষ খায়িয়ে অচেতন হয়ে পড়ে থাকে, পরে স্বামী আনোয়ার তাদেরকে মেডিকেলে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় মেয়ে শিশু জান্নাত সকাল ৯টায় মারা যায়।

আরো পড়ুন: দাবানল নেভাতে সাহায্যের প্রস্তাব ব্রাজিলের প্রত্যাখ্যান

তিনি আরো জানান, পারিবারিক তেমন কোনো কলহ নেই, তবে আমার স্ত্রী সোনিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। বেশ কিছুদিন আগে তাকে অপারেশন করা হয়েছে। সিজারের মাধ্যমে বাচ্চা হয়। তবে তার ভাইয়ের বউকে ঢাকায় আসার জন্য বলায় আমি বলেছি কিছুদিন পরে আসুক। এ নিয়ে হয়তো সে অভিমান করতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মৃত শিশুর লাশ ঢামেক মর্গে রয়েছে। মৃতার মা সোনিয়া চিকিৎসাধীন রয়েছে। মৃত শিশু জান্নাত খুলনা জেলার খালিশপুর থানার আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে। স্বামীবাগে পরিবারের সঙ্গে থাকতো।

ইত্তেফাক/এমআই