রানাঘাট স্টেশনে ‘প্যার কা নাগমা হ্যায়’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন রানু মণ্ডল। রানাঘাট স্টেশন থেকে সরাসরি চলে যান বলিউডে। হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ গান গেয়ে আপাতত ক্যামেরার ফ্ল্যাশে রানু।
হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে রানু ৬-৭ লাখ টাকা পারিশ্রমিক পান। যে টাকার অঙ্ক দেখে প্রথমে রানু পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। হিমেশ রেশমিয়া এরপর জোর করেই রানু মণ্ডলের হাতে ওই পারিশ্রমিক তুলে দেন।
রানুকে নাকি এবার দেখা যেতে পারে ‘বিগ বস’ শোতে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস।
আরো পড়ুন: এক সঙ্গে নিজের দুই বান্ধবীকে বিয়ে করলেন যুবক
শোনা যাচ্ছে, এবার বিগ বসের সিজন ১৩-তে যোগ দেওয়ার জন্য খোদ সালমানের ডাক পেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। যদিও এ বিষয়ে এখনো শোয়ের নির্মাতাদের তরফে কিছুই জানানো হয়নি। মুখ খোলেননি রানু মণ্ডলও।
ইত্তেফাক/বিএএফ