ভাঙ্গায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চরপাল্লা সংলগ্ন কাটাখালি ব্রিজের নীচে খাল থেকে অজ্ঞাত যুবকের (২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

থানার উপ-পরিদর্শক পিযুজ কান্তি জানান, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা খালের পানিতে ভাসমান অবস্থায় গলিত লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করি। তদন্ত করে লাশের পরিচয় ও আইনি সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআই