মুসলিম বিশ্বের শীর্ষ ধনী নারী ফাতিমা

মুসলিম বিশ্বের শীর্ষ ধনী নারীদের স্থানে জায়গা দখল করেছেন সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরী। সেইসঙ্গে এই নারীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়াতে তাকে বিশ্বসুন্দরী বলেও আখ্যা দিয়েছে মালয়েশিয়ার এক ওয়েবসাইট কর্তৃপক্ষ।

ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা। জানা যায়, তিনি ১৯৮৬ সালের ২২ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি তিনি এমবিএ পাস করেছেন।

সৌদি রাজপরিবারের সূত্র দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ফাতিমা সম্প্রতি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করছেন। বিশেষ করে সৌদি আরবে নারীদের ইস্যুতেও তিনি বেশ সরব।

এদিকে, মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিশ্বসুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখাবয়ব সত্যিই মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।

তেলসমৃদ্ধ দেশসমূহের জোট ওপেক-এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শীর্ষ। মুসলিম বিশ্বের শীর্ষ ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন।