ট্রেলারেই বাজিমাত হৃত্বিক-টাইগারের ‘ওয়্যার’

শুটিং শুরু থেকেই আলোচনায় ছিলো হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের নতুন ছবি ‘ওয়্যার’। এবার প্রকাশ হলো এই ছবি ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত করেছেন হৃত্বিক রোশন।

ট্রেলারের শুরুতেই হৃত্বিক রোশনের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পরিচয় পর্ব চলতে চলতেই পর্দায় হাজির হন হৃত্বিক রোশন। টিজারে টাইগার শ্রফকেও দেখা যাচ্ছে একজন কমান্ডোর ভূমিকায়।

ছবিতে হৃত্বিক ও টাইগার ছাড়ও রয়েছেন মোহময়ী বাণী কাপুর। হিন্দি ছাড়়াও তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘ওয়্যার’ ছবিটি।

আরো পড়ুন: শিক্ষার্থীদের দিয়ে ‘গা মালিশ’ করান শিক্ষক, ছবি ভাইরাল

মাত্র ২ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে ঝড় তুলেছেন দুই নায়ক। আর টিজারটি প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছে এটি। অনেকেই প্রশংসা করে শেয়ার করছেন টিজার।

জুলাই মাসেই যশ রাজ ফিল্মস প্রকাশ করেছিলো ছবির প্রথম টিজার। টান টান উত্তেজনার প্রতিটি অ্যাকশন সিক্যুয়েন্স শুটিং করা হয়েছে দারুণ লোকেশনে। ১২ আগস্ট প্রকাশিত হয়েছিল ছবির নতুন একটি পোস্টারও।

ইত্তেফাক/বিএএফ