২৮ আগস্ট থেকে করাচির আকাশসীমা বন্ধ রাখবে পাকিস্তান

ভারতকে চাপে রাখতে ফের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান। ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত করাচি এয়ারস্পেসের তিনটি রুট বন্ধ রাখা হবে বলে নোটিশ জারি করেছে পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

মঙ্গলবারই এই আকাশসীমা বন্ধ করার কথা ট্যুইট করে জানান পাকিস্তানের প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন। তিনি লেখেন, 'ভারতের জন্যে পাকিস্তানের আকাশপথ সম্পূর্ণরূপে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পূর্ণ ব্যহত হবে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।'

হুমকির সুরে পাক মন্ত্রী বলেন, 'মোদী শুরু করেছেন, আমরা শেষ করব।' 

আরও পড়ুনঃ বিয়ের জন্য কাশ্মীরি মেয়ে খোঁজায় শীর্ষে বাঙালিরা

এরপর বুধবারই এই বিষয়ে নোটিশ জারি করে পাক সিভিল এভিয়েশন অথরিটি। করাচির এই তিনটি রুট এড়িয়ে চলতে সব আন্তর্জাতিক বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে। পাক সিভিল এভিয়েশন অথরিটির জারি করা নোটিশে অবশ্য আকাশসীমা বন্ধ করার কোনও কারণ উল্লেখ নেই। 

ইত্তেফাক/টিএস