দীর্ঘ অপেক্ষার পর অবেশেষে ইচ্ছে পূরণ হতে চলেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। তাহলে কি প্রিয় বান্ধবী নুসরত জাহানের বিয়ের পর মিমিও নতুন কিছু শুরু করার কথা ভাবছেন? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় তো তাই বলছে। কোন নতুন শুরুয়াতের ইঙ্গিত দিলেন মিমি?
সদ্য আপলোড করা পোস্টেই অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। নতুন কিছু যে তিনি আনতে চলেছেন তার আভাস আগেই দিয়েছিলেন। তবে এবারের পোস্টে তা আরও স্পষ্ট হল। দীর্ঘ মিটিং, আলাপ আলোচনা এবং বিনিদ্র রজনী কাটানোর পর অবশেষে তার স্বপ্নের কাজের প্রথম ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মিমি চক্রবর্তী। তা কী মিমির সেই ‘ড্রিম প্রজেক্ট’? প্রকাশ্যে আনলেন তিনি নিজেই। খুব শিগগিরিই নিজের ইউটিউব চ্যানেল আনতে চলেছেন সাংসদ।
৩০ বছর বয়সেই পা রেখেছেন সংসদ ভবনে। তৃণমূলের তারকা প্রার্থী হিসেবে বিপুল ভোটে জিতেছেন যাদবপুর কেন্দ্র থেকে। সিনেমার কাজ থেকে আপাতত নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন। দলীয় কাজকর্ম নিয়ে বেজায় ব্যস্ত। নিজস্ব সংসদীয় এলাকাতেও তার নজরদারি রয়েছে সর্বত্র। সংসদের প্রথম অধিবেশনে হাজির হয়ে বাংলার সাংসদের ‘মৌনি মহাদেব’ তকমা ঘুচিয়েছেন। নিজের কেন্দ্রের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেছেন প্রথম দিনই।
ইত্তেফাক/বিএএফ