মডার্ন ফোক গান নিয়ে অপু

সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী অপূর্ব অপুর গান  ‘উজান গাঙের নাও’। গানটি লিখেছেন গীতিকবি ভিনসেন্ট মৃণাল বিশ্বাস। সুর করেছেন সঞ্জীবন চক্রবর্তী এবং সংগীতায়োজন করেছেন এস ডি সাগর ও অর্ণব। তরুণ নির্মাতা অনিক খানের নির্মিত  গানটির মিউজিক ভিডিওটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে অপূর্ব অপু বলেন, ‘পেশাগত কাজে ব্যস্ত থাকায় অনেক দিন গান থেকে দূরে ছিলাম। এক বছর বিরতির পর আবার গান নিয়ে ফিরলাম। ‘উজান গাঙের নাও’ সম্পূর্ণ ভিন্নধর্মী একটি মডার্ন ফোক গান। আশা করি, গানটি ও গানের মিউজিক ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’