রানুর গান শুনে কেঁদেছিলেন সালমান

মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে রানু মণ্ডল। রানাঘাটের বেগোপাড়ার বছর পঞ্চান্নর রানু এখন সেলেব্রিটি। প্রথাগত শিক্ষা ছাড়াই হিমেশের সুর দেওয়া ‘তেরি মেরি...’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন তিনি।

এরপরেই কলকাতায় তাকে দিয়ে দুর্গাপুজার থিং সং গাইয়েছেন পুজাকর্তারা। তারপর আসে মুম্বাইয়ের ডাক। এখানেই থেমে যায়নি রানুর স্বপ্নের উড়ান। শুধু তাই নয়, খোদ ভাইজানের থেকে এসেছে ‘দাবাং ৩’-তে প্লেব্যাক করার অফার।

সালমানের বন্ধু ও জনপ্রিয় গায়ক কুনাল গাঞ্জাওয়ালা প্রথমে রানুর গলায় ‘এক প্যয়ার কা নাগমা হ্যায়’ গান শুনিয়েছিলেন ভাইজানকে। রানুর সেই আবেগ জড়ানো গলা শুনে প্রথমে কেঁদে ফেলেন সালমান।

আরো পড়ুন: স্থায়ী জামিন মিললো মিন্নির

প্রসঙ্গত, সহায়-সম্বলহীন মানুষদের সাহায্যের ব্যাপারে বরাবরই অগ্রাধিকার গ্রহণ করেন সালমান। এবারও তার ব্যতিক্রম হল না। মুম্বাইতে থাকার জন্য ৫৫ লাখ রুপির ফ্ল্যাট উপহার দিয়েছেন রানুকে।

ইত্তেফাক/বিএএফ