রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে

আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে আগামী রবিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।  

 

বৃহস্পতিবার গণমাধ্যামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  শ্রমিক দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন।  

আরো পড়ুন : ১০ টাকায় টিকেট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

 

 

ইত্তেফাক/ইউবি