রাজধানীর জুরাইন মাজার গলিতে যুবকের ছুরিকাঘাতে এক শিশু আহত হয়েছে। আহত শিশুর নাম তরিকুল (১০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটে।
শিশুটির খালা সাবিনা জানান, তরিকুল শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন বাসা থেকে আমার বাসা মাজার গলিতে আসে, এ সময় ইমরান হোসেন (২৩) নামে এক যুবক বাসার সামনে এসে তরিকুলকে এলোপাতাড়ি ছুরিকাহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
আরো পড়ুন: কাঁটাছেঁড়া ছাড়া হার্টের সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরল নূপুর
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ইমরান হোসেনকে আটক করা হয়েছে বলে জানান। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের দুই হাতে বুকের বাম পাশসহ কয়েক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এমআই