চাঁদের মতো রুটি

আকাশ থেকে চাঁদ নামালাম

বুবুর হাতে দিতে

বলল বুবু, কী করেছো

চাঁদ যে আমার মিতে।

আহা আহা কষ্ট পাবে

অনেক পাবে দুঃখ

রাতের বেলা হাসবে না আর

দেখবো তাকে রুক্ষ।

 

খোকন তুমি করলে একি

দু হাত জুড়ে চাঁদটা দেখি

চুপটি করে আছে—

চাঁদটি রবে আকাশ জুড়ে

নয় কো তোমার কাছে।

 

বুবুর কথা শুনেই খোকন

ফিক করে দেয় হেসে

চাঁদ আনিনি আনছি রুটি

তোমায় ভালোবেসে।