ফরিদপুর-১ আসনে নতুন ও পুরাতনে লড়াই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারি-আলফাডাঙ্গা) আসনে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল। 

 

আর ২০ দলীয় জোট থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরিদপুর-১ আসনে তিনবার নির্বাচিত সাবেক এমপি মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর। 

 

ফরিদপুর-১ আমনে এবার লড়াই হবে নতুন আর পুরাতন মুখের মধ্যে। নতুন মুখ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনজুর হোসেন বুলবুলের নৌকা প্রতীকের সঙ্গে পুরাতন মুখ তিনবার নির্বাচিত সাবেক এমপি বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শাহ্ মো, আবু জাফরের ধানের শীষের মধ্যে লড়াই। 

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী আলফাডাঙ্গা) এ আসনে মোট ৪ লাখ ১০ হাজার ১৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

 

 

ইত্তেফাক/ইউবি