জীবনযুদ্ধ

সবই যদি নিয়তির ঠিক করা, তবে আমার কেন লড়াই করা!

কেন যুদ্ধশেষে পরাজিত বেশে, নিত্য এই বাঁচা আবার মরা?

এ লড়াইয়ে হারছি তবু মানতে চাই না হার পরাজয় যেন অলংকার।

উঠছি পড়ছি বসছি সরছি লড়াই মরণপণ,

এইতো যুদ্ধের জীবন।

পাল ছাড়াই নৌকা ভাসাই অথৈ দরিয়ায়

ধরি শক্ত হাতে হাল

লোকের কথায় কী এসে যায়, জীবনযুদ্ধে যখন সময় বেসামাল।

তুমি হওনি সাথী এই যোদ্ধার, তোমায় চাওয়া আমার স্পর্ধার!

তবু নিত্য যুদ্ধে শিখে গেছি আমি বেঁচে থাকার কৌশল

এটাই আমার বল, কান্নার আড়ালে হাসি সঞ্চয় সম্বল।