পৃথিবীর চামড়ার ভাঁজে ভাঁজে গ্রামে
অতিবৃষ্টির জীবন এসে গেলে পরে
টলমল করে ঢোলকলমির জলসংসার।
জলের জীবনে এডিস নেমে এলে
ভয়ানক ডিমের কলোনি ছড়িয়ে
ডেকে আনে অনাকাঙ্ক্ষিত যন্ত্রণা।
এই শহরেও ছড়িয়ে পড়েছে মৃত্যু,
অতিবৃষ্টিতে ধুয়ে যাবে না শোক
বরং যাপন করা যাক জ্বরাপথ।
অতিবৃষ্টি হলে জীবন ভিজে যায়,
শহরের জ্বরাপথ পিচ্ছিল হয়ে আসে,
পিচ্ছিলতা ছড়াতে থাকে গ্রামে।