ইন্টার মিলনাকে ১-০ গোলে হারালো জুভেন্টাস

ইন্টার মিলনাকে ১-০ গোলে হারিয়ে সিরি’আ লিগের ১৪তম জয় তুলে নিয়েছে জুভেন্টাস। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন মারিও মানজুকিচ। 

 

লিগের ১৫তম ম্যাচে এটি জুভেন্টাসের ১৪তম জয়। অপর ম্যাচে ড্র করেছে তারা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। দুইয়ে থাকা নাপোলির পয়েন্ট ৩২। 

 

শুক্রবার রাতে নিজেদের মাঠে ইন্টার মিলানকে ১ গোলে হারিয়েছে। ম্যাচের ৬৬ মিনিটে কেনসেলোর ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মানজুকিচ। তবে একাধিকবার ইন্টারের ডি বক্সে বল নিয়ে গেলেও আর গোলের দেখা পায়নি। উভয় দল বেশ কয়েকবার সুযোগ পেলেও কোনো দল গোল করতে পারেনি।

 

 

ইত্তেফাক/ইউবি