নানকের নেতৃত্বে ইসিতে যাচ্ছে ৩ সদস্যের প্রতিনিধি দল

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে। শনিবার বিকাল ৩টায় মহাজোটের প্রার্থী তালিকা জমা দিতে তারা ইসিতে যাবেন। 

 

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে কারা মনোনয়ন পেয়েছেন তা আজ শনিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। তখন মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 

আরো পড়ুন : ইসিতে খালেদার আপিল শুনানি পর সিদ্ধান্ত স্থগিত, আদেশ বিকালে

মহাজোটের আসন বন্টনের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মহাজোটের শরীকদের ৫৫ থেকে ৬০টি আসন ছেড়ে দেয়া হয়েছে। তবে দু’একটি আসন এদিক-সেদিক হতে পারে।’

 

ইত্তেফাক/ইউবি