চলন্তিকাকে বস্তিতে অগিড়কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ডিসিআই-আরএসসির সহায়তা

ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ঢাকার মিরপুরের ঝিলপাড় চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। অধিকতর ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে উক্ত ত্রাণ-সামগ্রীর শাড়ি, লুঙ্গি ও মশারি প্রদান করা হয়। 

মিরপুর বস্তিতে ৫০০-৬০০টি ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরে আনুমানিক ৩০০০ মানুষ বসবাস করে। এই বিশাল অগিড়বকাণ্ডে হাজার হাজার নিম্ন আয়ের বস্তিবাসী গৃহহীন হয়ে পড়েছে এবং তাদের জীবনে গৃহীত প্রয়োজনীয় জিনিসপত্রের ছাই ও হতাশা ছাড়া কিছুই অবশিষ্ট রাখেনি।

আরও পড়ুন : ‘চীনের মধ্যস্থতায় আবারও বৈঠক হচ্ছে বাংলাদেশ-মিয়ানমারের’
 
ডিসিআই- এর পরিচালক ডা. সাবিনা আহমেদ উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার জামাল আবদুন নাসের, আরএসসির কমিউনিকেশন ও ডেভেলপমেন্ট অফিসার হুমায়ন কবীর, হেলথ প্রোগ্রাম এর ইনচার্জ সামিউল হাসান এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ ত্রাণ-বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেআই