আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্যায়ে যেখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লিওনেল মেসির বার্সেলোনাকে। এফ গ্রুপে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাহা।
রিয়াল মাদ্রিদ ও পিএসজি আছে এ গ্রুপে। বি গ্রুপে আছে বায়ার্ন মিউনিখ আর টটেনহ্যাম হটস্পার। ম্যানচেস্টার সিটি আছে সি গ্রুপে। ডি গ্রুপে জুভেন্তাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে।
শিরোপাধারী লিভারপুল খেলবে ই গ্রুপে। গ্রুপ এইচে আছে চেলসি, আয়াক্স আর ভ্যালেন্সিয়া।
আরও পড়ুন : চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরসহ ১২ জন আটক
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের চূড়ান্ত সমীকরণ
গ্রুপ এ : প্যারিস সেন্ট জার্মেই, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রাজেস, গ্যালাতাসারে
গ্রুপ বি- বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড
গ্রুপ সি- ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, ডায়নামো জাগরে, আটলান্টা
গ্রুপ ডি- জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লোকোমোটিভ মস্কো
গ্রুপ ই- লিভারপুল, নাপোলি, সালজবার্গ, জেংক
গ্রুপ এফ- বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাগ
গ্রুপ জি- জেনিত, বেনফিকা, লিয়ন, আরবি লিপজিগ
গ্রুপ এইচ- চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিলি
ইত্তেফাক/কেআই