আইন-বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইতিহাস বলে বিএনপির হাতই রক্তে রঞ্জিত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে তিনি এ সব কথা বলেন।
আনিসুল হক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পরিবারের ১৭ জনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। রক্ত কার হাতে লেগে ছিল? জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমান ক্যু নাটক সাজিয়ে অনেক সৈন্য হত্যা করেছেন। তারপর খালেদা জিয়ার আমলে আগুন সন্ত্রাস, কৃষক হত্যা করেছেন। এ থেকে প্রমাণ পাওয়া যায় বিএনপির হাতই রক্তে রঞ্জিত। বিএনপি সব সময়ই ষড়যন্ত্রে ওস্তাদ আর আওয়ামীলীগ জনগণের উন্নয়নের জন্য কাজ করে।
আরো পড়ুন : দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেস ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূইয়া, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।
এর আগে আইনমন্ত্রী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।
ইত্তেফাক/ইউবি