শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২৭৪ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ও ল্যাপটপসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

আটককৃত ওই যাত্রীর নাম আবুল কাশেম (৩৯)। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। তিনি দুবাই থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আরো পড়ুন : রাজধানীতে প্রতারক চক্রের ৭ সদস্য আটক

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো: আলমগীর হোসেন শিমুল জানান, শুক্রবার বেলা ১১টার দিকে কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ-২৮৫) দুবাই থেকে ঢাকায় আসেন যাত্রী আবুল কাশেম। তিনি বিমান থেকে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল এলাকা অতিক্রম করছিলেন। এ সময় সাথে থাকা লাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশি করে ২৭৪ কার্টন ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন ব্র্যান্ডের তৈরি বিদেশি সিগারেট, ৯৬ পিস মোবাইল ফোন সেট ও ৪টি ল্যাপটপসহ তাকে আটক করা হয়। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। বাসস

 

ইত্তেফাক/ইউবি