‘ফিট ইন্ডিয়া আন্দোলন’ শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, তিনি যে এত সফর করেন, এত জনসভা, এত ব্যস্ত জীবনে থাকেন। তারপরেও তাকে সুস্থ রেখেছে যোগ, প্রাণায়াম এবং আয়ুর্বেদ।
বৃহস্পতিবার নরেন্দ্র মোদী ‘ফিট ইন্ডিয়া আন্দোলন' শুরু করেন। তার একদিন পরেই দিল্লিতে যোগ সম্পর্কিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদী নিজের ফিটনেসের রহস্য নিয়ে কথা বললেন।
আরো পড়ুন: শাওমির মোবাইলে বিস্ফোরণ, ব্যবহারকারীদের মাঝে আতঙ্ক
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার অবশ্যই আপনাদের আমার ফিটনেসের গোপন কথা বলা উচিৎ। যোগ, প্রাণায়াম এবং আয়ুর্বেদই আমার জীবনের গাড়িকে সচল রেখেছে। আমার প্রাণশক্তি, কাজের উদ্যমের পেছনে রয়েছে এসবেরই ভূমিকা।’
১২,৫০০ আয়ুশ কেন্দ্র নির্মাণের কথা পরিকল্পনা করছে ভারত সরকার। সেই কথা প্রকাশ করে মোদী জানান, শুক্রবারই হরিয়ানায় এই জাতীয় ১ টি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
খবর: এনডিটিভি
ইত্তেফাক/জেডএইচ